একই সময়ে কোভিশিল্ডের দুটি ডোজ প্রদানের অভিযোগ - The News Lion

একই সময়ে কোভিশিল্ডের দুটি ডোজ প্রদানের অভিযোগ

 


দি নিউজ লায়ন;    শিলিগুড়িতে পরপর কোভিড টিকার দুই দফা ডোজ মিললো ব্যক্তির! একই সময়ে কোভিশিল্ডের দুটি দফা ডোজ প্রদানের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ব্যক্তি শিলিগুড়ি ভারতনগরের বাসিন্দা। জানা গিয়েছে  শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রে ভারতনগরের বাসিন্দা সুজিত চন্দ্র দেবনাথ (৫৩) গত ২৯শে জুন ছেলের সঙ্গে টিকা নিতে যান। সেখানে তাকে কোভিশিল্ডের একটি ডোজ দেওয়ার পর কিছুক্ষণ বসতে বলা হয় নিয়ম অনুযায়ী। 


তিনি জানান তিনি যখন টিকা নেন সেটি ওই ভায়েলের শেষ ডোজ ছিল। সেখানে থাকা তিনজন স্বাস্থ্য কর্মীরা সেসময় নিজেদের মধ্যে গল্পগুজবে মত্ত ছিলেন। এরপরই স্বাস্থ্যকর্মীরা অন্য একটি নতুন প্যাকিং ভয়েল খুলে নতুন সিরিঞ্জ ভরে ফের তাকে টিকাকরন করেন। তিনি আঁতকে উঠে জানান তার ইতিমধ্যেই টিকাকরন হয়ে গিয়েছে। দ্বিতীয়বার ফের তাকে কেন টিকা দেওয়া হচ্ছে? স্বাস্থ্যকর্মীরা তার কথা শুনে তা মানতে অস্বীকার করে পাল্টা দাবি করেন তাকে টিকার একটি ডোজই প্রদান করা হয়েছে। তখন তিনি তার হাতে দুই জায়গায় পরপর টিকাকরনের দুটি চিহ্ন দেখিয়ে তাদের বিষয়টির প্রমান দেন। 

 

চেঁচামেচি বেঁধে যাওয়ায় ওই উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা মুখ্য মহিলা স্বাস্থ্য কর্মী এসে জানান আপনি একটি প্যারাসিটেমল ট্যাবলেট খান এবং তাঁকে তার ফোন নম্বর দিয়ে বলেন পরবর্তীতে শারীরিক কোনো সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে। পরবর্তীতে তাকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি বলে অভিযোগ ব্যক্তির। তবে সাময়িক জ্বর বমি বমি ভাব যা টিকাকরনের পর স্বাভাবিক কিছু সমস্যার মধ্যেই ধরা হয় তেমন উপসর্গ দেখা  দেয় কিন্তু বর্তমানে সুস্থ্য রয়েছেন তিনি। বর্তমানে এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের চিকিৎসক ডঃ সঞ্জীব মজুমদার জানান-এমনটা হওয়ার কথা নয়।


 আমাদের কাছে এধরনের কোনো অভিযোগও আসেনি। তবে বিষয়টি দেখছি। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান আমি প্রথম আপনাদের কাছেই বিষয়টি জানতে পারি। যে ব্যক্তির সঙ্গে ঘটেছে তিনি বা তার পরিবার অভিযোগ করুন। এধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি এখনও এবং এমন কোনো ঘটনার বিষয়েও আমার জানা নেই। তবে স্বাস্থ্য কেন্দ্রটি পুরনিগমের আওতায় তাই পুরনিগমে খোঁজ নিয়ে দেখছি। ঘটনার তদন্ত করে স্বাস্থ্য দপ্তরের তরফে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। অন্যদিকে পুরনিগমের কমিশনার জানান বিষয়টি আমাদের জানা নেই। ঠিক কি ঘটেছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পরপর একই সময়ে দুই দফায় টিকা শরীরে পড়ায় আতঙ্কিত সুজন বাবু। তিনি জানান শারীরিক কোনো বড় সমস্যা তৈরি হলো কিনা তা নিয়েই দুশ্চিন্তার মধ্যেই রয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.